শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন আটক, অস্ত্র উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে নবগঠিত মাতামুহুরীর বদরখালী ডাকাতির প্রস্তুতিকালে আস্তানায় অভিযান চালিয়ে দেশিয় তৈরী তিনটি বন্দুক, ৮৮২ টি ও কিছু সরঞ্জামাদি সহ ছয় ডাকাতকে আটক হয়েছে; আটকদের মধ্যে দুইজন নারী সহযোগী বলে তথ্য দিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে চকরিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ওসি মো. আরিফুর রহমান।

advertisement

আটকরা হল- রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মোঃ সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)।

আটকরা সকলে নবগঠিত মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

advertisement

সংবাদ সম্মেলনে ওসি আরিফুর রহমান বলেন, রোববার রাত ১০ টার দিকে মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়ার একটি বসতঘরে কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার খবর পায় পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল দুর্গম পথ পাড়িয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে পেলে। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে এক নারী সহ ৫ জনকে আটক করতে সক্ষম হলে অন্যরা পালিয়ে যায়।

“পরে ঘটনাস্থলের বসত ঘরটিতে তল্লাশী চালিয়ে দেশীয় তৈরি ৩ টি বন্দুক, ১১৫ টি গুলি, ২ টি গুলির খালি খোসা, ১টি ক্লিনিং রড, অস্ত্র ও গুলি তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। “

advertisement

এদিকে ঘটনায় আটকদের তথ্যের ভিত্তিতে রাতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাছা পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে শহর বানু নামের ডাকাতদলের সহযোগী নারীকে আটক করা হয় বলে জানান ওসি।

আরিফুর রহমান বলেন, “ অভিযানে আটক নারীর দেয়া তথ্যে তার বসত ঘরের পেছনের পুকুর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভিতর থেকে পাওয়া যায় ৭৬৭ টি রাইফেলের গুলি। “

আটক ডাকাতরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য এবং তারা ডাকাতির পাশাপাশি অস্ত্র কেনাবেচা ও অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছে বলে জানান তিনি।

আরিফুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ