শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় মো. আমিনুল ইসলাম (১৭) নামের এক কিশোর গুড় ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইয়াছিন হাওলাদার (২২) ও তার সহযোগী সোহান (২৩) এর বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

বুধবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পুল এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত আমিনুল ইসলাম বাউফল ইউনিয়নের পূর্ব জৌতা গ্রামের মো. হালিম হাওলাদারের ছেলে। তিনি কালাইয়া বাজারে গুড়ের ব্যবসা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইয়াছিন ও সোহান বেশ কিছুদিন ধরে আমিনুলের গুড়ের দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমিনুলের ওপর ক্ষিপ্ত হন। বুধবার বিকালে আমিনুল দোকান বন্ধ করে কালাইয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ল্যাংড়া মুন্সির পুল এলাকায় পৌঁছালে ইয়াছিন, সোহানসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় লাঠিসোটা, লোহার পাইপ ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় আমিনুলের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হন। এ সময় তার কাছে থাকা গুড় বিক্রির ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে কালাইয়া বাজারে আর ব্যবসা না করার এবং এ বিষয়ে কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

Advertisement

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহত আমিনুলকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. ইয়াছিন হাওলাদার বলেছেন, আমিনুল ইসলামকে আমি মারিনি। আওয়ামী লীগকে পিটাইতেছি। ছাত্র আন্দোলনের সময় পোলাপানের গায়ে যারা হাত দিয়েছে, তাদের পেয়েছি। আমিনুলের একটি ভিডিও স্টেটমেন্ট আমার কাছে আছে। আমি আপনাকে সাক্ষাৎ দেব।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমি থানার বাইরে আছি, মামলার সাক্ষ্য দিতে এসেছি। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ