শিরোনাম
◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ৫২ কেজি গাঁজাসহ আটক ১, পরোয়ানাভুক্ত আরও ৩ গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে সোমবার (৩ আগস্ট) রাতে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা অভিমুখী লেনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি টাটা কোম্পানির পুরোনো প্রাইভেটকার পুলিশের চেকপোস্ট দেখে থামিয়ে পালানোর চেষ্টা করলে চালককে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. উজ্জ্বল মিয়া ওরফে রুবেলের (৩০) কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২২-৯৫৫৭) এবং একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এদিকে, পৃথক বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত মো. সম্রাট (২১), জিআর পরোয়ানাভুক্ত মো. জুয়েল মিয়া (২৬) এবং নুর আলম (২৬)-কে দাউদকান্দি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, "মাদক ও অপরাধের বিরুদ্ধে দাউদকান্দি থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওসি সাজেদুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে আজ বুধবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়