শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে একই দিনে দুই দফা হামলা, আহত পল্লী চিকিৎসকসহ ৫

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে একই দিনে দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক পল্লী চিকিৎসক, তার বড় ভাই এবং তিন কন্যাসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৯ জন) এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে মনোহরপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক (৫০) জানান, তার ছোট ভাই মো. কবির হোসেন পেশায় একজন পল্লী চিকিৎসক। গত ২৮ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে মনোহরপুর বাজারে রেজাউলের চায়ের দোকানের সামনে বসে থাকা অবস্থায় পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে। অভিযোগ করা হয়, এ সময় অভিযুক্ত সোহাগ রামদা দিয়ে তার ভাইয়ের মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতে গুরুতর জখম হন। এরপর কেরামত আলী ও উলাদ হোসেন লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সাদ্দাম হোসেন একটি সাইকেল ভাঙচুর করেন এবং সামছুর রহমান ওষুধভর্তি ব্যাগে আগুন দিয়ে প্রায় ৯ হাজার টাকার ক্ষতি করেন। পরে স্থানীয় লোকজন আহত কবির হোসেনকে উদ্ধার করে বাড়িতে পাঠান।

এর কিছুক্ষণ পর আহত ভাইকে দেখে বাড়ি ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে কুদ্দুস মাস্টারের পুকুরপাড় এলাকায় আব্দুর রাজ্জাক ও তার তিন কন্যার ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে আব্দুর রাজ্জাকের মাথায় লোহার রডের আঘাতে গুরুতর জখম হয় এবং তার মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। হামলায় তার তিন কন্যা, প্রিয়া, পাপিয়া ও পূর্ণিমাও আহত হন।

Advertisement

পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণের কারণে থানায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে মনোহরপুর গ্রামের সামছুর রহমান, কেরামত আলী, উলাদ হোসেন, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর, ছোট পুকুরিয়া গ্রামের সোহাগ ও আলমসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আহতদের চিকিৎসার বিষয়টিও খোঁজ নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।