শিরোনাম
◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাব বাংলাদেশের: রয়টার্স ◈ যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ◈ রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ◈ সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ফেরানোর বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সঞ্চয়পত্র বিক্রিতে গড়িমসি চলবে না, বাংলাদেশ ব্যাংকের কড়া বার্তা ◈ শিল্পাঞ্চলে বিদ্যুৎ দিতে ৪৯৭৩ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ, ৬৮ ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৩

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী ও বাঘা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ‘এসকাফ’ (ESkuf), একটি প্রাইভেটকার এবং ৬৮ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের সময় আরও ছয়জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাঘা থানা পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

রাজশাহী জেলা ডিবির একটি টিম গোদাগাড়ী থানার সারোইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক রাজশাহীর দিকে আনা হচ্ছে।

রাত আনুমানিক ১১টার দিকে ‘ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭’ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির পেছনের ডিকি থেকে তিনটি কার্টনে রাখা মোট ৪৫০ বোতল অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার করা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহুলাবাড়ি কানসাট গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মো. মাহাবুব আলম (২৭) এবং গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের লাইসেন আলীর ছেলে মো. কাওসার আলীকে (২১)।

বাঘায় ইয়াবাসহ গ্রেফতার ১, পালাল ৬ সহযোগী

অপরদিকে, একই রাতে বাঘা থানার একটি টিম দক্ষিণ গাওপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালান। অভিযানে মো. শাকিব হাসান নামে এক মাদক কারবারিকে ৬৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও ছয়জন সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, এসকাফ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী ও বাঘা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়