শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৯:৩৫ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে ঈদুল আযহা উপলক্ষে জমে উঠেছে পশুর হাট

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে ঈদুল আযহা বা কুরাবানীর ঈদ উপলক্ষে জমে উঠেছে পশুর হাট। রোববার হাটবারে প্রতিবারের ন্যায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদুল আযহা উপলক্ষে খন্ড কালিন বিরল পশুহাট সকাল থেকে ক্রেতা-বিক্রেতাদের পদাচারনায় জমে উঠে।

তবে পশুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও হাট ইজারাদার জানিয়েছেন, পর্যাপ্ত পশু কেনা-বেচা হবার কথা।

বিরল হাট সপ্তাহে ২দিন রোববার ও বুধবার বসে। এবারে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাবার পর গত বুধবার প্রথম বসে পশুরহাট। তবে প্রথমদিন পশু কেনা-বেচা তেমন না হলেও রোববারের হাটে পশু কেনা-বেচা ছিল চোখে পড়ার মত।

হাটে কোরবানীর পশু কিনতে আসা ক্রেতাদো মধ্যে অনেকে জানান. চাহিদা বেশি থাকায় তুলনা মূলক ভাবে ছোট গরু বা ছাগলের দাম অনেক বেশি চাচ্ছেন বিক্রেতারা। তাই পছন্দ হলেও সাধ্যের বাইরে হওয়ায় আমরা গরু বা ছাগল কিনতে পারছিনা।

অন্যদিকে বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতারা তাদের পছন্দের পশুর যে দাম দিতে চাচ্ছেন, তাতে করে আমাদের খরচ উঠছে না। ফলে বিক্রি একটু কম হচ্ছে। অনেক বিক্রেতা পশুর খাবার ও পরিবহনের কথা চিন্তা করে বিশেষ করে গরু বাড়ীতে ফেরত না নিয়ে লোকসান করে বিক্রি করছেন।

হাট ইজারাদার ঝন্টু জানান, এবার হাটে পশুর আমদানী অনেক বেশি। কেনা-বেচাও ভালো হচ্ছে। স্থানীয় প্রশাসন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা দিচ্ছেন। জাল নোট শনাক্ত করণের জন্য বুধ বাসনো হয়েছে। এছাড়া পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণীসম্পদ অফিসের পক্ষথেকে মেডিক্যাল টীম রয়েছে। তিনি মনে করেন, বুধবার শেষ হাট। তাই সেদিন আরও বেশি পশু কেনা-বেচা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়