শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে পুকুর খননের সময় উদ্ধার হওয়া মর্টারশেল জাতীয় বস্তুটি ধ্বংস করা হয়েছে

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পুকুর খননের সময় পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়া মর্টারশেল জাতীয় বস্তুটি উদ্ধারের ১১ দিন পর ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুর সেনানিবাস সদর দপ্তর ৬৬ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাকিব উদ্দীন এর নেতৃত্বে একটি বিশেষজ্ঞদল উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউপি’র সাকইর গ্রামের পূণর্ভবা নদীর পাড়ে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে পরিত্যাক্ত মর্টারশেল জাতীয় বস্তুটি ধ্বংস করেন। এসময় মর্টার শেলটির কিস্ফোরনে বিকট শব্দে মাটি কেঁপে উঠে।

বিষয়টি নিশ্চিত করেছেন, দায়িত্বে নিয়োজিত বিরল থানার এসআই আব্দুর রাজ্জাক। তিনি জানান, মর্টারশেল জাতীয় বস্তুটি ধ্বংসের সময় বিরল থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম্য পুলিশগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০১ মে (শুক্রবার) উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা সিয়পুর গ্রামে মৃত আব্দুল হক এর ছেলে মহসিন আলী’র পুকুর খননের সময় পুরাতন ও মরিচা ধরা পরিত্যাক্ত অবস্থায় একটি মর্টারশেল জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। পরে বিশেষ তত্ত্বাবধানে পলিশ হেফাজতে রাখে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোন ধরনের ঝুঁকি এড়ানোর লক্ষ্যে মর্টারশেল জাতীয় বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করা হয়।

মর্টারশেল জাতীয় বস্তুটির দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি ও বেড় ৬.৫ ইঞ্চি বলে আনুমানিক ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়