শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ১০১ জন

শাহজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : “সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে দীর্ঘ প্রক্রিয়া শেষে বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ পেয়েছেন কুমিল্লার ১০১ জন তরুণ-তরুণী।

বুধবার কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। 

অনেকেই আবেগাপ্লুত হয়ে জানান, সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পাওয়ার অভিজ্ঞতা তাদের কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া বুড়িচং এলাকার বাসিন্দা মোঃ রায়হান বলেন, লিখিত পরীক্ষা দিয়ে আমি নিজের প্রতি কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো মার্কস পাবো। আমার বাবা অসুস্থ। তাই এই চাকরি পেয়ে আমি অনেক খুশি। 

পুলিশ সুপার জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমে শুরু থেকেই শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রাথমিক বাছাই শেষে কুমিল্লা জেলার যোগ্য প্রার্থীরা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। পরবর্তীতে নতুন ডিজিটাল প্রযুক্তি “ফেইস ডিটেকশন” ব্যবস্থার মাধ্যমে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৪১ জন। পরে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে ১১২ জন প্রার্থী কৃতকার্য হন। তাদের মধ্য থেকে মেধাক্রম ও জ্যেষ্ঠতার ভিত্তিতে চূড়ান্তভাবে ১০১ জনকে নির্বাচিত করা হয়। এছাড়া আরও ১১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশে যোগদান শুধু একটি চাকরি নয়, এটি মানুষের সেবা করার একটি মহান দায়িত্ব। তিনি নবনিযুক্তদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়