শিরোনাম
◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে পুকুর খনন করার সময় পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেল সাদৃশ্য একটি বস্তু উদ্ধার

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে পুকুর খনন করার সময় পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেল সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

বস্তুটি উদ্ধারের পর নিরাপত্তার সার্থে এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য গত প্রায় ২ দিন যাবত ঘটনা স্থলে পাহারা দিচ্ছেন পুলিশ ও আনসার বাহিনী।

জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের আগ্রা সিয়পুর গ্রাম নামক স্থানে একই গ্রামের মৃত আব্দুল হক এর ছেলে মহসিন আলীর পুকুর পাড় বাঁধার কাজ করার সময় একটি শক্ত লোহার অংশ কোদালে লাগে। এসময় শক্ত ওই লোহার বস্তুটি মাটি খুঁড়ে উপরে তুললে প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান এটি মর্টার শেল সাদৃশ্য বস্তু বলে অনুমান করেন।

পরে পুলিশকে সংবাদ দেয়া হলে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও আনসার বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছিলো।

এদিকে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া বস্তুটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় ০৯.৬ ইঞ্চি এবং বেড় প্রায় ০৬ ইঞ্চি হতে পারে।

খবরটি ছড়িয়ে পড়ার কারণে মর্টার শেল সাদৃশ্য বস্তুটি একনজর দেখার জন্য আশ-পাশের লোকজন ঘটনাস্থলে ভীড় করছে।

এব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-ইমরান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মর্টার শেল সাদৃশ্য একটি বস্তু জব্ধ করেছি। ঘটনাস্থলে এখনো আমরা নিরাপত্তা দিচ্ছি এবং নিষ্ক্রিয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমরা বিজ্ঞ আদালতে আবেদন করেছি। আদলতের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম গ্রহন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়