শিরোনাম
◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীকে গানের অনুশীলনে ডেকে নিয়ে ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ২

নাটোরের বড়াইগ্রামে অনুশীলনে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গানের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ওই ছাত্রীর অভিভাবক থানায় অভিযোগ করেন। এর পরই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ২২ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা বাজারস্থ সুরের সাথী সংগীত ক্লাবে ওই ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম মিঠুন মোল্লা (২৬)। তিনি উপজেলার নগর মশিন্দা গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে। এ ঘটনার পর মিঠুন মোল্লা পলাতক রয়েছেন। তবে ধর্ষণে সহযোগী হিসেবে অভিযুক্ত মিঠুনের বড় ভাই খায়রুল মোল্লা (৪৫) ও অপর এক সহযোগী নারী শিল্পী মেঘলা আক্তারকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মেঘলা একই গ্রামের মারুফত ইসলামের মেয়ে।
 
থানায় দায়েরকৃত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গানের শিক্ষক মিঠুন মোল্লা প্রোগ্রামের জন্য গানের অনুশীলন করতে হবে বলে উপজেলার বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকায় বসবাসকারী এক ছাত্রীকে (১৪) তার সুরের সাথী সংগীত ক্লাবে ডেকে নেয়। সেখানে মিঠুনের বড়ভাই খায়রুল ও অপর নারী শিল্পী মেঘলা উপস্থিত ছিলেন। তারা ক্লাবের মূল ফটক বন্ধ করে অনুশীলন করছিলেন।

এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বড় ভাই খায়রুল ও নারী শিল্পী মেঘলা মিউজিক বাজিয়ে গানের অনুশীলন করেন। এ সময় তাদের পেছনের দিকে ফ্লোরে ওই ছাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যায় মিঠুন। পরদিন সকালে ছাত্রীর অভিভাবক থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

মূল আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়