শিরোনাম
◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৯:০৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের মুখে হাসি : কুমিল্লায় গোমতীর চরে মিষ্টি আলুর বাম্পার ফলন

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের বেশ কিছু অংশ জুড়ে বয়ে গেছে গোমতী নদী৷ নদীর দুইপাশে বছরের পুরুটা সময় কোন না কোন শাক সবজি চাষ হয়৷

এতে করে এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের নানান প্রান্তে  যায় গোমতী নদী পাড়ের ফসল৷ এবছর মিস্টি আলু চাষ করে চমক দেখালেন সেখানকার কৃষকরা৷ গোমতী পাড়ের কৃষকরা এবার মিষ্টি আলু চাষ করে লাভবান হয়েছেন৷ ফলে নদী পারের কৃষকের মুখে হাসি ফুটেছে৷ সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের গোমতী নদী পাড়ের কৃষকরা তাদের পরিশ্রমের ফসল মিষ্টি আলু ঘরে তুলতে ব্যাস্ত সময় পার করছে৷ মনোহরপুর গ্রামের গোমতী পাড়ের কৃষক মোঃ আবু তালেব জানান,আমি প্রতিবছর সামান্য পরিমান মিষ্টি আলুর চাষ করি৷ এ বছর  ৩০ শতক জমিতে মিষ্টি আলু চাষ করেছি৷ অন্য বছরের তুলনায় মিষ্টি আলুর ফলন অনেক ভাল হয়েছে৷ আলুর সাইজ বেশ বড়৷ বাজারে মিষ্টি আলুর ভাল দাম এবং চাহিদা রয়েছে৷

আমির ২০ শতক জমির আলু উত্তলন করে জমিতে বিক্রি করেছি প্রতি মন ১২০০  টাকা করে৷ ২০ শতক জমিতে আলু হয়েছে ৩৫ মত৷ যার বাজার মূল্য ৪২ হাজার টাকা৷ আমার ৩০ শতক জমিতে খরচ হয়েছে ১২ হাজার টাকা৷ মিষ্টি আলু চাষ করে এবছর আমি খুশি৷ রামনগর এলাকার গোমতী পাড়ের মিষ্টি আলু চাষি কাদির মিয়া জানান, এবছর বেশী বৃষ্টি না হওয়ার কারনে মিষ্টি আলুর ফলন ভাল হয়েছে৷ বাজারে আলুর চাহিদা এবং দাম  ভাল৷ তাই আগামীতে মিষ্টি আলু আরো বেশী চাষ হবে এলাকায়৷  কম খরচে সেচ, সার ও কীটনাশক প্রয়োগ এবং স্বল্প সময়ে বেশি ফলনে আনন্দিত চাষিরা। বিগত বছরে কিছুটা হতাশ থাকলেও এ মওসুমে  হতাশা কাটিয়ে লাভের মুখ দেখছে গোমতী চরের মিষ্টি আলু চাষিরা৷ ধান, ভুট্টাসহ রবি  ফসল উৎপাদন বেড়েছে অধিক হারে। তাই শুকনো মওসুমে অন্য ফসলের মধ্যে মিষ্টি আলু চাষে আগ্রহী হয়ে উঠছে এলাকার জমির মালিক ও বর্গা চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুল মতিন জানান, এবছর ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯০ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ আমাদের লক্ষ্য মাত্রাছিল৷ উপজেলার বিভিন্ন এলাকায় ৯৫ হেক্টর জমিতে অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশী চাষ হয়েছে৷

আবহাওয়া চাষিদের অনুকূলে থাকায় ফলন অনেকটাই ভালো হয়েছে। তাছাড়াও বাজারে  মিষ্টি আলুর চাহিদা প্রচুর। মিষ্টি আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে৷ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়