কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়াতে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধরের অভিযোগে মোঃ শহীদুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ শহীদুল ইসলাম ছনুয়ার খুদুকখালী এলাকার মফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শহীদুল ইসলাম মাদক সেবনের পর নেশাগ্রস্ত হয়ে নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে আটক করে।
পরে আটককৃতকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানি আকনের নেতৃতোব ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
বাঁশখালী থানা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও যে কোন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।