শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের নেতৃত্বে খাল খননে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে একটি নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে জলবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় কাইছা বাড়ি থেকে মনসুরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত এই পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

মন্ত্রী আরও বলেন, “মা-বোনদের প্রতি সম্মান রেখে গ্রামাঞ্চলে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তা বাস্তবায়ন করা হবে। জলবদ্ধতা নিরসন এবং প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে টিকে থাকতে হলে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।”

কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য পানির বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহার করা যাবে। একইসঙ্গে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা কমানো সম্ভব হবে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও বাফুফে সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়