শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:২৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও সুগারমিলের মলাসেস এর চুরি হওয়া ১৩ টি ড্রাম কবরস্থান থেকে উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সুগারমিলে মালাসেস (অ্যালকোহল তৈরীর কাচামাল) চুরির ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগে হওয়া ভারী বৃষ্টির ফলে সুগার মিলের মলাসেস পাইপ লিকেজে পাশের একটি পুকুরে চলে গেলে তা উদ্ধারে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে নিয়োজিত মোমিন নামের এক শ্রমিক ১৩ ড্রাম মলাসেস চুরি করে নিয়ে গেলে নিমিষেই তা জানাজানি হয়ে যায়।

গত বৃহস্পতিবার সুগার মিলের মলাসেস চুরির এ ঘটনা ঘটলে শুক্রবার বিকেলেই সুগারমিল সংলগ্ন হরিহরপুর গ্রামের একটি কবরস্থান থেকে ১৩ টি মলাসেস এর ড্রাম উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালাসেস মিল কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে মলাসেস চুরির সাথে জরিত মোমিনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করে মিল কর্তৃপক্ষ। এছাড়াও চুরির ঘটনায় আরো বিষদ তদন্ত করতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন জানান,মিলের মলাসেস পাইপ লিকেজের বিষয়ে চুরির যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দু:খজনক। এ ধরনের কাজের সাথে মিল কর্তৃপক্ষ বা শ্রমিক ইউনিয়নের কেউ জড়িত থাকতে পারেনা। যে ঘটনাটি ঘটিয়েছে সে মিলের চুক্তিভিত্তিক  শ্রমিক নিয়োগের ঠিকাদার। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও অভ্রন্তরীন তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, সন্দেহভাজন শ্রমিক মোমিন পলাতক রয়েছে। উদ্ধারকৃত ১৩ ড্রাম মালাসেসের কোনো মালিকানা পাওয়া না যাওয়ায় তা মিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং আমরা গুরুত্বের সাথে বিষয়টি দেখছি।

সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির জানান, মেইন হাউসের পাইপলাইনে লিকেজের ঘটনায় কিছু মলাসেস মিল সীমানার কাছের একটি পুকুরের পানিতে মিশে যায়। বিষয়টি জানার পর কিছু মালাসেস নিজস্ব জনবল দিয়ে উদ্ধার করে মিলে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়