শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নয়ন (৪৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নাজিম খান ইউনিয়নের সমনারায়ণ পলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম নয়ন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় আব্দুল হাকিমের ছেলে।

এলাকা সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নয়ন নিজ জমিতে সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের মাঝে শুরু হয় আহাজারি।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ