শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:২১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি পরিবারের ঘরবাড়ী ভষ্মিভূত

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বৈদ্যুতিক সর্টসার্কিট সৃষ্ট আগুনে ১৪টি পরিবারের ৩০টি ঘর,ধান চাল আসবাবপত্র ভষ্মিভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিসাধিত হয়েছে।অগ্নিকান্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম ও আশিকুর রহমান নামে দুইজন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

শুক্রবার(৩এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি শাহারউদ্দিন পাড়ার মঞ্জুরুল ইসলামের বাড়ীর বিদ্যুতের মিটারে সর্টসার্কিটে অগ্নিপাতের সূত্রপাত হয়ে দ্রুত চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে ১৪টি পরিবারের অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো দাবী করেন।

ডোমার ও পাশ^বর্তী উপজেলা দেবীগঞ্জ ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

খবর পেয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী ঘটনাস্থল পৌছে পৃথক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে কাপর ও শুকনা খাবার বিতরণ করেন।

এসময় ডোমার পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন,সাবেক চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমসহ স্থানীয়জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডোমার ফায়ার স্টেশন অফিসার মো. মমতাজুল ইসলাম জানান,অগ্নিকান্ডের ঘটনায় ১২টি পরিবারের ঘরবাড়ী পুড়ে গেছে। খবর পেয়ে দুইটি ইউনিট দ্রত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করি।

  • সর্বশেষ