শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে তাপদাহ, শরবতের দোকানে স্বস্তি খুঁজছে নিম্ন আয়ের মানুষ

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চৈত্রের শুরুতেই চুয়াডাঙ্গা জেলার জীবননগরে শুরু হয়েছে তীব্র তাপদাহ। টানা তিন দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশেষ করে দুপুরের প্রখর রোদে বাইরে বের হওয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে রোদের মধ্যেই কাজ করতে গিয়ে তাদের সহ্য করতে হচ্ছে চরম ভোগান্তি।

তীব্র গরমে সামান্য স্বস্তির আশায় পথচারী ও নিম্ন আয়ের মানুষ ভিড় করছেন রাস্তার মোড়ে মোড়ে গড়ে ওঠা অস্থায়ী শরবতের দোকানগুলোতে। জীবননগরের বিভিন্ন এলাকায় বড় লাল ছাতার নিচে লেবুর শরবত, বেলের শরবত ও ঠান্ডা পানির জমজমাট বিক্রি লক্ষ্য করা যাচ্ছে।

১৫ থেকে ২০ টাকা গ্লাস দরে শরবত কিনে তৃষ্ণা মেটাচ্ছেন মানুষ। এতে সাময়িক স্বস্তি মিললেও গরমের তীব্রতা কমছে না।

স্থানীয় শরবত বিক্রেতা আব্দুল হালিম বলেন, “আগে সারাদিনে যে পরিমাণ শরবত বিক্রি হতো, এখন তার কয়েক গুণ বেড়ে গেছে। তিন দিন ধরে সকাল থেকেই প্রচণ্ড গরম পড়ছে। আগে দিনে ৩০-৪০ গ্লাস বিক্রি হতো, এখন ১৫০ থেকে ২০০ গ্লাসের বেশি বিক্রি হচ্ছে। লেবু ও বেলের শরবতের পাশাপাশি ঠান্ডা পানির চাহিদাও বেড়েছে।”

স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ও আশপাশের এলাকায় তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাত না হলে দ্রুত স্বস্তি ফেরার সম্ভাবনা কম বলেও আশঙ্কা করা হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ এই তীব্র গরমে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ এবং রোদে কাজের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়