শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০২:১৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ, সহ্য করতে না পেরে প্রতিকার চেয়ে থানায় গেলেন স্ত্রী!

দাম্পত্য জীবনে কলহের হাজারো কারণের মাঝে এবার সম্পূর্ণ এক ভিন্নধর্মী ও চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে চাঁদপুরের শাহরাস্তি থানায়। নিজের স্বামীর মুখের তীব্র দুর্গন্ধ এবং এর জেরে পারিবারিক অশান্তির প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক গৃহবধূ।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে থানায় এই অভিযোগটি দায়ের করেন। 

অভিযোগে পারভীন আক্তার বলেন , দীর্ঘদিন ধরে তার স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তিনি তাকে নিয়মিত মুখ ও দাঁত পরিষ্কার করার জন্য বিনীত অনুরোধ করে আসছিলেন। তবে বারংবার মুখ পরিষ্কার করার অনুরোধ জানানোর ফলে তার স্বামী হেলাল আলী ভালো হওয়ার পরিবর্তে উল্টো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠতেন। এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই স্বামী প্রায়ই তাকে অকথ্য ভাষায় গালাগাল করতেন এবং এক পর্যায়ে মারধরও করতেন।

বিষয়টি নিয়ে তাদের সাজানো দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চরম অশান্তি ও মানসিক যন্ত্রণা চলছিল। বর্তমানে স্বামীর মুখের এই তীব্র দুর্গন্ধের কারণে একই ঘরে একসঙ্গে বসবাস করাও তার জন্য চরম কষ্টকর ও অসহনীয় হয়ে পড়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

এহেন চরম অস্বস্তিকর ও ভীতিময় অবস্থা থেকে মুক্তি পেতে এবং স্বামীর এমন উগ্র আচরণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে শাহরাস্তি থানায় লিখিত আবেদন জানান ভুক্তভোগী পারভীন আক্তার।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুর রহমান গণমাধ্যমকে বলেন, তারা গৃহবধূর পক্ষ থেকে লিখিত অভিযোগটি গ্রহণ করেছেন। পারিবারিক এই স্পর্শকাতর বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং নিয়ম অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়