শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রীর

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে নাভা মনি নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার পীর বক্সের বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নাভা মনি ওই এলাকার বাসিন্দা হাফেজ ফিরোজ আহমেদের মেয়ে এবং স্থানীয় নাগাইশ মডার্ণ হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে নাভা মানিসহ কয়েকজন শিশু গোসল করতে নামে। একপর্যায়ে নাভা মানিকে সাথের শিশুরা দেখতে না পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে গিয়ে পুকুরে নেমে তাকে খুঁজতে শুরু করেন। পরে এক ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমি নিহত শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাঁতার জানে না এমন শিশুদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক হওয়া জরুরি।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া  বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে তথ্য পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়