শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুয়েল কার্ড বাধ্যতামূলক: চুয়াডাঙ্গায় চালকদের ভিড়, বাড়ছে দুর্ভোগ

জামাল হোসেন খোকন : চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার সকাল থেকেই জেলার চারটি উপজেলার শত শত চালক বৈধ কাগজপত্রের ফটোকপি জমা দিতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হন।

সেবা নিতে আসা চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিলেও কবে নাগাদ ফুয়েল কার্ড হাতে পাবেন, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাচ্ছেন না তারা। এমনকি আজই কার্ড পাওয়া যাবে কিনা, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

চালকদের দাবি, উপজেলা পর্যায়ে আবেদন জমা দেওয়ার ব্যবস্থা থাকলে জেলা শহরে এ ধরনের ভিড় ও দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব হতো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ ও আগামীকাল—এই দুই দিনের মধ্যে ফুয়েল কার্ড সংগ্রহ না করলে পরবর্তীতে মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। এছাড়া আগামী ১ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ২২টি পেট্রোল পাম্পে ফুয়েল কার্ডধারীদের তেল দেওয়া হবে।

তবে কৃষকদের কথা বিবেচনা করে ডিজেল সরবরাহে শিথিলতা রাখা হয়েছে। ফুয়েল কার্ড ছাড়াই ২৪ ঘণ্টা পাম্পে গিয়ে কৃষকরা ডিজেল সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে তেলের কৃত্রিম সংকট দূর করতে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়