শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৮:১০ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

ইফতেখার আলম বিশাল: স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের পুলিশ বাহিনীকে কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবমুক্ত রেখে জনগণের সেবায় নিয়োজিত একটি আধুনিক ও মানবিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস এএসপি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বর্তমান পুলিশ সদস্যদের মধ্যে ব্যবহৃত পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে। অনেকেই এটিকে অস্বস্তিকর মনে করেন। তাই বাহিনীর জন্য নতুন ও উপযোগী পোশাক নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একটি কার্যকর ও জনমুখী পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার।

Advertisement

তিনি বলেন, একটি স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মাধ্যমে পুলিশ বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নিয়োগ, বদলি ও পদায়নে যোগ্যতা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া পুরনো পুলিশ আইন সংস্কার করে সময়োপযোগী ও জনগণের জন্য উপযোগী আইন প্রণয়নের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রশিক্ষণ সমাপনীতে ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন, যার মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী।

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে ‘বেস্ট প্রবেশনার’ ও ‘বেস্ট একাডেমিক’ পুরস্কার পান মো. ফাহিম ফয়সাল। ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পান মো. আরাফাত হোসেন, ‘বেস্ট হর্সম্যানশিপ’ অর্জন করেন শাওন রেজা এবং ‘বেস্ট শ্যুটার’ হন বাপী কুমার দাশ। প্যারেড পরিচালনার দায়িত্বে ছিলেন আহমেদ সাদমান সাকিব।

  • সর্বশেষ