শিরোনাম
◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১২:০১ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের জামা কিনে বাড়ি ফেরার পথে সড়কে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়া ও লক্ষ্মীপুরে ঈদের জামা কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে দুই জেলার পৃথক উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে মিরপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে অটোভ্যানের ধাক্কায় সুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। বিকাল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মুচাইনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সুরাইয়া মুচাইনগর গ্রামের প্রবাসী শাহাবুলের মেয়ে।

শিশুটির নানা আনারুল ইসলাম বলেন, ‌‘বিকালে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যায় সুরাইয়া। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যান তাকে চাপা দেয়। উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান বলেন, ‘ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে অটোভ্যানের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

এদিকে, লক্ষ্মীপুরের রায়পুরে নতুন জামায় ঈদ করা হলো না শিশু ফাইজা আক্তারের। মায়ের সঙ্গে ঈদের নতুন জামা কিনে ফেরার পথে বাড়ির সামনে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় বছরের ফাইজা। বিকাল ৫টার দিকে রায়পুরের রামগঞ্জের এনায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাইজা একই এলাকার সৌদিপ্রবাসী বাচ্চু পাটোয়ারীর মেয়ে। সন্ধায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিশুটির স্বজন জুবায়ের হোসেন বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মায়ের সঙ্গে রামগঞ্জ শহরে ঈদের জন্য নতুন জামা কিনে বাড়ি সামনে আসে। এ সময় অটো থেকে নেমে মায়ের আগে ঘরে যেতে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘পরিবারের আবেদনের কারণে লাশ ময়নাতদন্ত করা হয়নি। পিকআপচালককে ক্ষমা করে দিয়েছে শিশুটির পরিবার। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।’ উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়