শিরোনাম
◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ১০:১১ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনা না করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া বিরোধী দলের কাজ : পানিসম্পদ মন্ত্রী 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধী দল তারা যেন আমাদের ভালো কাজগুলোকে অ্যাড্রেস করে, সমালোচনা না করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ এবং সহযোগিতা করা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে গুম-খুন-জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন করেছি এমপি হিসেবে শপথ নিয়েছি, কখনো জুলাই সনদ পাঠ করার মাধ্যমে আমরা সেখানে শপথ নিতে হবে এগুলার আলোচনা কখনো ছিলনা এবং নাইও। এই যে জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক, আসলে খুব কঠিন বিতর্ক না, এই বিতর্কটা সংসদে প্রথম দিন ডিক্লেয়ার করা হয়েছে, পরের দিন আলোচনা করা হবে এবং পরের দিন আলোচনার মাধ্যমে অনেকটা শেষ হয়ে গিয়েছে। কিন্তু যখন আলোচনা হয়ে অটোমেটিক পার্লামেন্টের উত্থাপনের মধ্য দিয়ে হ্যাঁ, কার্যকারিতা শুরু হয়ে যাবে। সংবিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে।

এ সময় তিনি বলেন, বর্তমানে ১৮০ দিনের খাল খনন কাজ চলমান রয়েছে এবং আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শেষ হবে। আমরা ১ মাস পার করেছি, আমাদেরকে আরো ধৈর্য ধরতে হবে, এই ধৈর্যটা যেমন আমরা সরকারি দল ধরতে হবে, তেমনি বিরোধী দলকেও ধৈর্য ধরতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এড. হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়