শিরোনাম
◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ১টি মাহিন্দ্র গাড়ি আটক

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও ১টি মাহিন্দ্র গাড়ি আটক করেছে শেরপুর সদর উপজেলা প্রশাসন।

১০ মার্চ (মঙ্গলবার) বিকেলে শেরপুর সদর উপজেলাধীন চরপক্ষীমারি ইউনিয়নের কুলুরচর গ্রামে বিআইডব্লিউটিএ কর্তৃক ড্রেজিংকৃত বালুর ডাইক থেকে অবৈধভাবে বালু পরিবহনের সময় ১টি মাহিন্দ্র গাড়ি আটক করা হয় এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩(সংশোধিত) এর ৪ ধারা লঙ্ঘনের দায় ১৫ ধারায় আসামিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি, শেরপুর সদর ইশতিয়াক মজনুন ইশতি, ও শেরপুর সদর উপজেলাধীন চরপক্ষীমারি ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম এবং শেরপুর থানার আইনশৃংলা বাহেনী ।

এ সময় জব্দকৃত বালু ইউনিয়ন ভূমি অফিসে সংরক্ষণের জন্য ই.ভূ.স.ক., চরপক্ষীমারী ইউনিয়ন ভূমি অফিস এর জিম্মায় দেয়া হয়।

  • সর্বশেষ