শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাটের হাতীবান্ধায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে রংপুরের লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলো।

‎মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎​মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী গ্রামের মৃত সামছুলের ছেলে মামুন দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে মামুন।

‎​এই ন্যাক্কারজনক ঘটনার পর গত ১ মার্চ ভিকটিমের পরিবার বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করলে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

‎​র‍্যাব-১৩ এর একটি চৌকস দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে। গত সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর মহানগরীর লালবাগ এলাকার 'প্রিয়ন্তী সুপার শপ'-এর সামনে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করা হয়।

‎​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সামাজিক অপরাধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আসামিকে হাতীবান্ধা থানায় সোপর্দ করার এবং আদালত কর্তৃক তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়