শিরোনাম
◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাওরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : বাজারে বাদামের ভালো চাহিদা ও অধিক লাভের কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলে দিন দিন বাড়ছে বাদাম চাষের প্রতি কৃষকদের আগ্রহ।

জেলার তাহিরপুরসহ সীমান্তবর্তী ও উঁচু এলাকার বিস্তীর্ণ জমিতে এখন সবুজ বাদাম গাছের সমারোহ দেখা যাচ্ছে। বাতাসে দুলছে বাদাম গাছের সবুজ পাতা, আর সেই সঙ্গে দুলছে কৃষকের নতুন স্বপ্ন। অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় বাদাম চাষ এখন জেলার অনেক কৃষকের কাছে সম্ভাবনাময় ফসল হিসেবে পরিচিতি পেয়েছে।

কৃষকদের মতে, অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে খরচ কম হলেও লাভের সম্ভাবনা বেশি। তাই দিন দিন এ ফসলের আবাদ বাড়ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এতে কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে। তাহিরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৪১০ হেক্টর জমিতে বাদাম চাষ সম্পন্ন হয়েছে।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের এক কৃষক জানান, বাদাম চাষ করে লাভবান হওয়া যায়। এবার ফলন ভালো হবে বলে আশা করছি। তবে এখন বৃষ্টির খুব প্রয়োজন। বৃষ্টি না হওয়ায় চারা গাছের বৃদ্ধি কিছুটা ব্যাহত হচ্ছে, যা নিয়ে আমরা কিছুটা চিন্তায় আছি।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বছর উপজেলায় ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা ভালো ফলন পেতে পারেন। তিনি আরও বলেন, সুনামগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চল ও উঁচু জমিতে বাদাম চাষের সম্ভাবনা রয়েছে। কৃষকরা আগ্রহ দেখালে ভবিষ্যতে জেলাজুড়ে এ ফসলের আবাদ আরও বাড়ানো সম্ভব।

  • সর্বশেষ