শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৫:২৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী প্রধান সড়কে সংস্কার ইট বিছা‌নো ও বিটু‌মিন দেওয়া নি‌য়ে জনম‌নে ক্ষোভ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি: চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের দু,পাশে কিছু সংস্কারের কাজ শুরু কর‌লে ও কার্যত সে কাজ নি‌য়ে জনম‌নে ক্ষোভ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ঘটা ক‌রে প্রধান সড়‌কের বেশ কিছু স্থা‌নের দু,পা‌শের মা‌টি গু‌লো কুঁড়ে সে মা‌টি গু‌লো গা‌ড়ি প্রতি গা‌ড়ি হিসা‌বে বি‌ক্রি করা হয় নতুন ভা‌বে করা ভিটাবা‌ড়ি নতুবা পুকুর ভরাট কা‌জে। আর যে সবস্থা‌নে ইট বিছা‌নো হ‌য়ে‌ছে সেগু‌লো এ‌লো মে‌লো ,দেওয়া হয়‌নি পর্যাপ্ত বা‌লি তা নি‌য়ে ক্ষোভ বিরাজ কর‌লে ও শ‌নিবার প্রধান সড়‌কের বেশ কিছু স্থা‌নে ময়লা আবর্জনার মা‌ঝে সড়‌কে দেওয়া হয় বিটু‌মিন। এ নি‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে চল‌ছে নানা ধর‌নের ক্ষোভ। সড়ক সংস্কা‌রে প্রধান প্রতিব‌ন্ধকতা গাছ ও বৈদ‌্যু‌দিক খু‌টি গু‌লো না স‌রি‌য়ে ইট গু‌লো ব‌সি‌য়ে কোন রক‌মে দায় সে‌রেছে্্নে অ‌ভি‌যোগ গা‌ড়ি চালক‌দের । ত‌বে গতকাল শ‌নিবার দেওয়া সড়‌কে দেওয়া বিটু‌মি‌নের ব‌্যাপা‌রে সং‌শ্লিষ্ট‌দের সা‌থে যোগা‌যোগ ক‌রেও কোন বক্তব‌্য পাওয়া যায়‌নি।

পৌরসভার সদরের রিক্সা অটোচালক কামাল, করিম ,সোহেল সহ অনেকে অভিযোগ করেন সড়কের পাশে যে ইট বসানো হচ্ছে তা সঠিক ভাবে গাথুনি না করায় এবং এলোমেলো থাকায় দুঘর্টনার শংকা রয়েছে। কাজ গুলো যথাযথ ভাবে ফিনিশিং হচ্ছে না বলে তারা জানান।

সড়ক সংস্কার এর ব্যাপারে বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী বলেন, দীর্ঘ সময় পর হলে ও প্রধান সড়কে কিছু উন্নয়ন হচ্ছে ভাল কথা,তবে সড়কের দু,পাশের খু‌টি (খাম্বা) গুলো না সরালে সুফল পাবে না জনগন। তাছাড়া উন্নয়নের জন্য সড়কে যে মাটি কুঁড়ে ফেলা হচ্ছে ,সে কুঁড়া মাটি গুলো যদি দু,পাশে সড়কের ভেঙ্গে পড়া ও ঝুঁকিপূর্ণ স্থানে দেওয়া হয় তাতে উপকার হবে। তিনি  অভিযোগ ক‌রে ব‌লেন, একটি চক্র এ মাটি নিয়ে অন্যত্র বিক্রি করে নিজেদের ফায়দা লুটছে।

বাঁশখালীর একমাত্র সরু সড়ক হয়ে চকরিয়া মহেষখালী কুতুবদিয়া ও কক্সবাজার গামী গাড়ি গুলোর অতিরিক্ত চাপের ফলে বাঁশখালীর পুকুরিয়া চৌমহনী,কালীপুর গুনাগরী খাসমহল, মিয়ারবাজার, চাম্বল বাজার,টাইমবাজার এলাকা যেন ভোগান্তির অন্যরুপ। বাঁশখালীতে সুনিদিষ্ট কোন বাস টার্মিলাল না থাকায় সড়কের উপর গাড়ি গুলো যত্রছত্র পাকিং করে রেখে যানজট ও ভোগান্তির মাত্রা বাড়িয়ে দেয়।

সড়ক ও জনপদ বিভাগ দক্ষিনের সহকারি প্রকৌশলী আবু হানিফ বলেন, বাঁশখালীর প্রধান সড়কের যে সব স্থা‌নে সংস্কার করা হ‌য়ে‌ছে সব স্থা‌নে ক‌র্পো‌টিং ও ই‌টের ম‌ধ্যে যা‌তে গাথু‌নি হ‌য়ে পা‌নি না ডু‌কে তার জন‌্য এ বিটু‌মিন দেওয়া হয় ব‌লে জানান তি‌নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়