শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মানবিক সহায়তায় বদলে গেল পঙ্গু কৃষকের জীবন, শুরু করলেন মুদি ব্যবসা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কান্দাকুল গ্রামের কৃষক আবুল হাসানের জীবনে এক দুর্ঘটনা সবকিছু বদলে দেয়। দুই বছর আগে জমির উপর থাকা একটি তালগাছ পরিষ্কার করতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেই দুর্ঘটনায় চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। কর্মক্ষমতা হারিয়ে জীবিকার পথ বন্ধ হয়ে যায়, পরিবার নিয়ে চরম দুর্দশায় পড়েন এই কৃষক।

পেশায় কৃষক আবুল হাসান দীর্ঘদিন অন্যের জমিতে বর্গাচাষ করে সংসার চালাতেন। কিন্তু দুর্ঘটনার পর আর মাঠে কাজ করতে পারেন না। আয়ের কোনো উৎস না থাকায় তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছিল। এমনকি নিজের থাকার মতো একটি ঘরও ছিল না তাদের।

এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ান ফরিদপুরের তরুণ সমাজসেবী ও পেশায় চিকিৎসক আহমেদ সৌরভ। স্থানীয়দের মাধ্যমে আবুল হাসানের দুর্দশার কথা জানতে পেরে তিনি তাকে সহযোগিতার উদ্যোগ নেন।

জানা যায়, স্থানীয় মিজান নামের একজন বিষয়টি আহমেদ সৌরভকে জানান। এরপর তিনি বোয়ালমারীর বাসিন্দা সুমনকে নিজের প্রতিনিধি হিসেবে পাঠিয়ে আবুল হাসানের প্রকৃত অবস্থা খোঁজ নেন। পরে বিষয়টি নিয়ে শুভ নামে এক দাতব্যপ্রবণ ব্যক্তির সঙ্গে আলোচনা করেন। শুভ তার মানবিক সহায়তার অংশ হিসেবে ৬০ হাজার টাকা প্রদান করেন।

Advertisement

এই অর্থ দিয়ে আবুল হাসানের জন্য একটি ছোট মুদি দোকান তৈরি করে দেওয়া হয়। শুধু দোকানই নয়, দোকানে প্রয়োজনীয় পণ্যসামগ্রীও তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি চা তৈরির সরঞ্জামও দেওয়া হয়েছে, যাতে মুদি দোকানের পাশাপাশি চা বিক্রি করেও আয় করতে পারেন তিনি।

বর্তমানে আবুল হাসান প্রতিদিন ওই দোকান থেকে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ টাকার পণ্য বিক্রি করছেন। এতে করে ধীরে ধীরে তার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। দীর্ঘদিনের অসহায় জীবনের পর নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তিনি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আবুল হাসানের পরিবার প্রায় দিশেহারা হয়ে পড়েছিল। কিন্তু সমাজের কিছু মানবিক মানুষের সহায়তায় এখন তিনি আবার স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছেন।

সমাজসেবী আহমেদ সৌরভ বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজে অনেক মানুষ আছেন যারা একটু সহযোগিতা পেলেই ঘুরে দাঁড়াতে পারেন। আবুল হাসান তাদেরই একজন। আমরা চাই তিনি নিজের পায়ে দাঁড়িয়ে পরিবার নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।”

আবুল হাসান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমত আর কিছু ভালো মানুষের সহযোগিতায় আবার নতুন করে বাঁচার সুযোগ পেয়েছি।”

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে অনেক অসহায় পরিবারই নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে আবুল হাসান যেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি স্বাভাবিক ও সম্মানজনক জীবন গড়ে তুলতে পারেন—এমনটাই প্রত্যাশা সবার।

  • সর্বশেষ