শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভাজন নয়, ঐক্য ও সম্প্রীতির রাজনীতি করতে চাই : নুরুল হক নুর

নিনা আফরিন,পটুয়াখালী : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,গলাচিপা-দশমিনায় যদি আমি এমপি হতে না পারতাম, অনেকেই এলাকায় থাকতে পারত না। ঘরে ঘরে আগুন জ্বলত, ব্যবসা-বাণিজ্য, দোকানপাটে ভাঙচুর হতো, অনেকের হাসপাতালে থাকা লাগত। কিন্তু আমি সংসদ সদস্য হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যেমন ছিল, তার থেকেও ভালো হতে শুরু করেছে। আগামীতে আরও ভালো হবে। আমি বিভাজনের রাজনীত চাই না। ঐক্য ও সম্প্রীতির রাজনীতি চাই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের মত নিজ এলাকায় এসে গলাচিপা উপজেলা প্রশাসন মাঠে  বিকেল ৫টায় অনুষ্ঠিত মতবিনিময় সভা ও গণ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, আর করবও না। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে, ব্রিজের কাজ শুরু হয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই।’

তিনি বলেন, পিছিয়ে পড়া অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই জনপদের মানুষের অবকাঠামোগত উন্নয়ন। বিশেষ করে চলাচলের ক্ষেত্রে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, অনেক জায়গায় শিক্ষক নাই, ভবন নাই, হসপিটালে সেবা দেওয়ার পরিবেশ নাই। তিনি আরও বলেন, আমখোলা তরমুজ ঘাট ও হরিদেবপুর এলাকায় উন্মুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে যেন রাজনৈতিক পরিচয়ে চাঁদা বা অনৈতিক সুবিধা নেওয়া না যায়, উপজেলা প্রশাসনকে সেই নির্দেশনা দেয়া হয়েছে।

নুরুল হক নুর বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমান ৯টার পূর্বেই তাঁর অফিসে চলে গেছেন। এটি একদিনের লোক দেখানোর জন্য কিংবা মিডিয়ায় নিউজ হওয়ার জন্য নয়। প্রত্যেক দিন তিনি সকাল ৯টার পূর্বে সচিবালয় বা তাঁর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যাচ্ছেন। দিনের শুরুটা দেখলেই বুঝা যায় দিনটি কেমন যাবে। তেমনি সরকারের শুরুটা দেখেই বুঝা যায় সরকারের কর্মকান্ড কেমন হবে। আমরা যদি সকাল সকাল অফিসিয়াল কার্যক্রম শুরু করি, সরকারি অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা, তাহলে একদিকে মানুষ সহজেই তার সমস্যার সমাধান পাবে এবং জনপ্রশাসন কিংবা অফিস-আদালতে মানুষ হয়রানিমুক্ত সেবা পাবে।

গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আবু নাঈম ও এনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার নুর, জেলা যুবদলের সাবেক  সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়