শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৪ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : আবাহাওয়া অনুক’লে থাকলে এবারেও দিনাজপুরের বিরলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। সেই আশায় ভুট্টা আবাদের পরিচর্যা করে চলছেন কৃষকরা।

দিনাজপুর জেলা শহরের সব থেকে নিকটবর্ত্তী উপজেলা বিরল। আর এই বিরল উপজেলার মাটি সকল প্রকার ফসল ও ফল উৎপাদনের জন্য ঊর্বর। ধান, ভুট্টা, গম, আলু, সরিষা, রবিসশ্যসহ প্রতিটি ফসলের আবাদ হয় এই উপজেলার বিভিন্ন এলাকায়। এছাড়া আম, লিচুসহ উৎপাদন হয়ে থাকে বিভিন্ন প্রকার ফল।

উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার জানান, আমরা এ উপজেলায় কৃষকদের সব ধরণের আবাদের ক্ষেত্রে সহযোগিতা ও  প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। এবারেও আবহাওয়া অনুক’লে থাকলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ রঘুনাথপুর গ্রামের ভুট্টাচাষী একারামুল হক জানান, এবারে আমি ৪ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। আবাদও ভালো হয়েছে।  অন্যান্য আবাদের তুলনায় ভুট্টার আবাদ অনেক সাশ্রয়ী। সব কিছু ঠিক থাকলে এবারে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

কৃষি অফিস সূত্রে জানাগেছে, এবারে এ উপজেলায় ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। অথচ মাত্র কয়েক বছর আগেও এ উপজেলায় আরও বেশি হত এই ভুট্টার আবাদ। তবে ভুট্টার আাবাদ কমে আসার কয়েকটি কারণও রয়েছে। প্রথম কারণ সীমান্তবর্তী এলাকায় ভুট্টার আবাদে কৃষকদের নিরুৎসাহি করা এবং  অপরটি হলো ভুট্টার ব্যবসা করতে গিয়ে সময়মত টাকা না পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা লোকসানে পড়া।

অনুসন্ধানে জানা গেছে, দেশের নীল সাগরসহ বড় বড় কোম্পানীর সাথে ব্যবসা করতে গিয়ে এ উপজেলায় অনেক ভুট্টা ব্যবসায়ী সহায় সম্বল সব হারিয়ে ইতিমধ্যে পথে বসেছেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়