শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, হুমকিতে কৃষি ও সড়ক

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়।

দিন-রাত এস্কেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে পরিবহনের ফলে একদিকে যেমন আবাদি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ পাকা সড়ক।

আজ বৃহস্পতিবার সরেজমিনে ঈশ্বরদী উপজেলার অরনকোলার বাগবাড়িয়া ও মুলাডুলির প্রতিরাজপুর এলাকায় গিয়ে দেখা যায়, ফসলি জমিতে পুকুর খননের নামে চলছে মাটি কাটার মহোৎসব। অন্তত ১০টি ট্রাক্টর অবিরাম মাঠ ও রাস্তা দিয়ে মাটি বহন করছে। এতে এলাকায় প্রচণ্ড ধুলার সৃষ্টি হচ্ছে এবং বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিরাজপুর এলাকায় গিয়ে দেখা যায়, সরিষা খেত থেকে এস্কেভেটর দিয়ে তিন থেকে চার ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এসব মাটি যাচ্ছে পাশের ইটভাটাগুলোতে। ভেকু চালক দেলোয়ার হোসেন জানান, অরনকোলা এলাকার মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলাম তাঁদের ভাড়া করেছেন। ঘণ্টা ও দিন চুক্তিতে তাঁরা মাটি কেটে নির্ধারিত স্থানে পৌঁছে দিচ্ছেন।

মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, জমির মালিক সলিমপুর ইউনিয়নের মিরকামারি এলাকার জহুরুল ইসলাম। তাঁর সঙ্গেই পুকুর খননের চুক্তি হয়েছে।

তবে ফসলি জমির মাটি কাটা বা বিক্রির বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি তাঁর নেই। তবে সব পক্ষকে 'ম্যানেজ' করেই কাজ চালাচ্ছেন বলে দাবি করেন তিনি। এদিকে মাটি ক্রেতা ইটভাটা মালিক জিন্নাহ আলী বলেন, ইট তৈরির জন্য মাটির প্রয়োজন, তাই আশরাফুলের কাছ থেকে কিনছি। তিনি কার জমি কাটছেন বা অনুমতি আছে কি না, তা আমাদের জানা নেই।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, জমির উপরিভাগের মাটিতেই ফসল
উৎপাদনের মূল শক্তি থাকে। এই মাটি কেটে ফেললে সেই জমিতে পুনরায় আগের মতো ফলন পেতে
অন্তত ২০ বছর সময় লাগে। অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন বা মাটি কাটা আইনত দণ্ডনীয়
অপরাধ।

তিনি আরও জানান, জমির শ্রেণি পরিবর্তনের জন্য জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়, যা এখানে মানা হয়নি। এভাবে চলতে থাকলে উপজেলায় আবাদি জমির পরিমাণ আশঙ্কাজনক হারে কমে যাবে।

এ বিষয়ে জানতে জমির মালিক জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া
যায়নি। তবে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়