শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও জাতীয় ক্বেরাত সম্মেলন 

নোয়াখালী প্রতিনিধি : পবিত্র মাহে রমযান উপলক্ষে নোয়াখালীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘জীবন আলো’ হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং জাতীয় ক্বেরাত ও সাংস্কৃতিক সম্মেলন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাইস্কুল মাঠে সামাজিক সংগঠন জীবন আলোর উদ্যোগে ও মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়  দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা নূরুল্যাহ লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন সুবর্ণচর তামীরুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো. ইউসুফ। দ্বিতীয় স্থান অর্জন করে একই মাদ্রাসার শিক্ষার্থী তানভীর হোসেন নগদ ৩০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। তৃতীয় স্থান অর্জন করে সেনবাগ তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী মো. সাইদ হাসান সাইম, তিনি নগদ ২০ হাজার টাকা পুরস্কার গ্রহণ করেন। 

এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও ১৭ জন শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার হিসেবে তিন হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ক্বেরাত প্রশিক্ষক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান।

প্রতিযোগিতায় নোয়াখালীর প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। 

প্রাথমিক অডিশন থেকে নির্বাচিত ৬০ জন শিক্ষার্থী দ্বিতীয় ধাপে অংশ নেয় এবং সেখান থেকে বাছাইকৃত ২০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে দেশের একমাত্র জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী ‘কলরব’ এবং আহ্বান শিল্পীগোষ্ঠী, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

আয়োজকরা জানান, পবিত্র কোরআনের হাফেজদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে কোরআন শিক্ষায় আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়