শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাটের কালীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে একটি শক্তিশালী অনলাইন জুয়াড়ি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী ও লতাবর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮২টি অবৈধ সিমকার্ড এবং অপরাধে ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়।

‎​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ​মো. নাজমুল ইসলাম (২১), পিতা- বাদশা মিয়া, সাং- উত্তর বত্রিশ হাজারী, ​মো. রফিকুল ইসলাম আকাশ (২০), ‎​মো. মেহেদী হাসান (১৯), ​মো. আশরাফুল ইসলাম আরিফুল (২৪), সাং- লতাবর এলাকা, ​মো. আফছার আলী (২৩), নোয়াখালীর সুধনচর থানার হাজীগ্রামের বাসিন্দা।

‎ডিবি পুলিশ সুত্র জানায়, ​গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল প্রথমে উত্তর বত্রিশ হাজারী গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লতাবর ঢাকাইয়া টারী এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে বাকি দুইজনকে গ্রেপ্তার করা হয়।

​জব্দকৃত মোবাইলগুলোতে 399bet, ABC8, BGD55, , NBAJEE, BETBDT-সহ প্রায় ২০টিরও বেশি আন্তর্জাতিক অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা ছিল।

‎লালমনিরহাট ​জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চক্রটি অত্যন্ত চতুরতার সাথে অন্যের জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে অবৈধভাবে সিম রেজিস্ট্রেশন করত। তারা নিজেরা জুয়া খেলার পাশাপাশি স্থানীয় যুব সমাজকে জুয়ায় প্রলুব্ধ করত এবং অবৈধ সিম বিক্রি করত। এতে করে অঞ্চলের কিশোর ও যুব সমাজ বিপথগামী হচ্ছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, অনলাইন জুয়া এবং সাইবার অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়