শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশখালীতে ডাকাত দলের সর্দারসহ আটক ৯, উদ্ধার ৪ জেলে

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ডাকাতদের কবলে পড়া একটি ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় “এফ বি মায়ের দোয়া-৩” নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বরের মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়। সংবাদ পাওয়ার পর কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী যৌথভাবে সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল বোটটি থামাতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া চালায় এবং একপর্যায়ে বোটটি আটক করা হয়।

তিনি আরও জানান, আটক বোটে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ তার ৮ সহযোগীকে আটক করা হয়। এ সময় ডাকাতদের কবলে থাকা ফিশিং বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সমুদ্রে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। 

উদ্ধারকৃত জেলে ও ফিশিং বোট এবং জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়