শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।

মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের সয়দাবাদ মোড় এলাকা থেকে আটক করা হয়েছে। এসময় ১টি মোটরসাইকেল জব্দ করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (২৫) বগুড়া জেলার ধনুট থানার উত্তর শহরা বাড়ী গ্রামের মো. আবু সাঈদের ছেলে।

বুধবার (২৫ ফেব্রয়িারী) সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সয়দাবাদ মোড় এলাকার সিয়াম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে র‌্যাব-১২ এর মাদক বিরোধী অভিযানে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ফেয়ারডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘ দিন ধরে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে মোটরসাইকেলে নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়