শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে বাজার নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালিত 

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। 

আজ ১৯ শে ফেব্রুয়ারী বিকাল তিনটায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে পৌর শহরের নতুন বাজার এলাকার কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে দোকানে মুল্য তালিকা না থাকায় দু'টি দোকানের বিরুদ্ধে ২টি মামলা ও ৪০০০/ (চার হাজার) টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন আমতলী থানা পুলিশের সদস্য সহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হবে। এবং কোন রকম অনিয়ম পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়