শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানকে অভিনন্দন জানাতে বেনাপোল বন্দর শ্রমিকদের র‍্যালি

আজিজুল হক, বেনাপোল: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ ১১তম প্রধামন্ত্রী হওয়ায় এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)-কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত করায় বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর পক্ষ থেকে জনাব তারেক রহমান-কে প্রাণঢালা অভিনন্দন জানাতে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ( ১৮ই ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৫ টার সময় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর উদ্যোগে নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানাতে এক বিশাল শুভেচ্ছা রেলি বের করা হয়। 

রেলিটি শান্তিপূর্ণ ভাবে বেনাপোল স্থলবন্দর থেকে শুরু করে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক ও স্থলবন্দর এলাকা ঘুরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নে এসে শেষ হয়। 

র‍্যালি শেষে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী তার বক্তব্যে বলেন,গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি,টেকসই উন্নয়ন ও স্থায়ী অগ্রগতির পথে এগিয়ে যাবে,দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন সরকারের সফলতা কামনা এবং প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিপরিষদের দায়িত্ব গ্রহণে প্রতিষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ৮৯১ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন,সহ সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন, ৯২৫ শ্রমিক ইউনিয়ন এর সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী,দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিক বিন্দ্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়