শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ছেলেকে বাচাতে বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

মিজান লিটন: চাঁদপুরের মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে  বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০ টার দিকে উপজেলার মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খাঁন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, ওই এলাকার সাবেক সেনা সদস্য  শাহাদাত হোসেন খাঁনের স্ত্রী বৃদ্ধা রিনা বেগম (৫৫) ও তার ছেলে এনামুল হক রাসেল খাঁন (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো.হাফিজুর রহমান মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের নতুন একটি জায়গায় ফেলা বালুতে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক পাম্প মেশিন বসানো হয়। বিদ্যুৎ এর মূল লাইন থেকে পানি উঠানোর পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় প্রথমে ছেলে রাসেল বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হন। এতে পাম্প মেশিনটিও পুড়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। রিনা বেগমের চার সন্তান ও ছেলে রাসেল খাঁনের ২ সন্তান ও স্ত্রী রয়েছে। রাসেল খাঁন চাঁদপুর সদরে একটি দোকানে চাকরি করতো।

কান্নাজড়িত কন্ঠে নিকট আত্মীয় তানজিনা নাহার বলেন, রিনা বেগমের বাবার বাড়ি চাঁদপুর বাবুরহাটে। রিনা বেগমের  ভাই মো. সাঈদ মিয়াজী তিন মাস পূর্বে মারা গেছেন। এর এক বছর পূর্বে দুই ভাই নান্নু মিয়াজী ও সাঈদ মিয়াজীর স্ত্রীও মারা যান। আর এখন রিনা বেগম ও উনার ছেলে রাসেল খাঁন মারা গেলেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়