শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়ায় মাদক মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বরুন কুমার বাড়ৈ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ ঢাকার মোহাম্মদপুর থানার মাদক মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আগৈলঝাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের মো.হাবিবুর রহমানের ছেলে মো.মাসুম হাওলাদারকে ২০১০ সালের ২৫ জুলাই বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ঢাকার মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করে।

তখন মোহাম্মদপুর থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মাসুমকে আদালতে প্রেরন করেছিলেন। মাসুম হাওলাদার আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়। তার অনুউপস্থিতিতে ঢাকার একটি আদালত সম্প্রতি তাকে মাদক মামলায় যাবতজীবন কারাদন্ড দেয়।

এরপরে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন রোববার রাতে নিজ এলাকা আমবৌলা গ্রাম থেকে মাদক মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাসুম হাওলাদারকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়