শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫

মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে পুলিশ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এই মামলা করে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত ৩ জন রয়েছে।  

রোববার চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার ভোর ৫টার দিকে ককটেল তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলেই সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ওপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন (২০) ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭) মারা যান। এ ছাড়া বিস্ফোরণে গুরুতর জখম হওয়া বজলুর রহমান, মিনহাজ ও শুভকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার চান মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪৫), একই ইউনিয়নের ফজর আলীর শাকিল (৩৭), ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০) ও মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার শুভ (২০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে চরবাগডাঙ্গার ফাটাপাড়া এলাকায় কালামের বাড়িতে চলছিল ককটেল তৈরির কাজ। ককটেল তৈরি করার জন্য এলাকার বাইরে থেকে কারিগর নিয়ে এসেছিল কালামের ছোট ভাই দুলাল। তিনি মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

স্থানীয়রা জানান,এলাকায় আধিপত্য বিস্তারের জন্য ককটেলগুলো তৈরি করছিল দুলাল। বাইরে থেকে কারিগর নিয়ে এসে দুলাল তার ভাইয়ের বাড়িতে বোমা তৈরি করছিল। এই বোমা বিস্ফোরিত হয়।

এ বিষয়ে পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও প্রায় ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে বোমা বিস্ফোরণে আহত তিনজনও রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়