শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগে ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর টহল জোরদার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় যৌথ টহল পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ যৌথ টহল কার্যক্রম পরিচালিত হয়। এতে বেসামরিক প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের সদস্যরা অংশ নেন।

যৌথ টহলটি ঈদগাঁও বাজার, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ এলাকাসহ ঈদগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান, প্রধান সড়ক এবং স্থানীয় বাজারগুলোতে পরিচালনা করা হয়।

টহল চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তাদের অবহিত করেন। এ সময় ভোটারদের নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

যৌথ বাহিনীর দৃশ্যমান ও সমন্বিত উপস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি তৈরি হয়েছে বলে জানান এলাকাবাসী। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রম নির্বাচনী পরিবেশকে আরও শান্তিপূর্ণ ও স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রশাসন সূত্র জানায়, নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ঈদগাঁও এলাকায় নিয়মিত যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়