শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

আজিজুল হক, বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। তবে অস্ত্র ব্যবসায়ী কাউকে আটক করতে পারেনি বিচজিবি।

সোমবার(০৯ ফেব্রুয়ারী) ভোরে বেনাপোলের গাতিপাড়া গ্রাম খেকে এসব অস্ত্র উদ্ধার হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, তাদের কাছে অবৈধ অস্ত্র সংগ্রহের গোপন খবর আসে। পরে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেইটে বিশেষ কায়দায় লুকানো এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কারা এসব অস্ত্র মজুদ করছিল খতিয়ে দেখা হচ্ছে। বিজিবি এই কর্মকর্তা আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতি ভারত থেকে বেড়েছে অবৈধ অস্ত্র আমদানি। গেল এক মাসে ৪ টি বড় বড় আগ্নেয়াস্ত্র,গুলি ও গ্রেনেডের চালান আটক হয় বিজিবি ও পুলিশের হাতে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়