শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৩ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু আফনানের জানাজা সম্পন্ন

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা সুলতানা আফনানের জানাজা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ লম্বাবিল এলাকায় তার নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শতশত মানুষ অংশ নেন।

নিহত হুজাইফা সুলতানা আফনান (১২) ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

জানাজায় কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিতদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হুজাইফা আফনানকে দাফন করা হয়। 

গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন হুজাইফা আফনান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সে মারা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়