শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৮ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক

আজিজুল হক, বেনাপোল (যশোর):যশোরের চৌগাছা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় এয়ারগান ও বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে ।

বিজিবি জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আন্দুলিয়া বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান, ১টি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জামাদির আনুমানিক সর্বমোট মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। এই অস্ত্রসমূহ মামলা দায়েরের পরে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একের পর এক অস্ত্রের চালান প্রবেশ ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে। নির্বাচনের সুষ্ট পরিবেশ তৈরীতে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার জরুরী বলে মনে করছেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়