শিরোনাম
◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, অতীতে নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র দেখা গেছে। কিছু মানুষ থাকবেই যারা নির্বাচন বানচাল করতে চায়। তবে আমার বিশ্বাস, এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না, কেউ বানচাল করতে পারবে না।

রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া ঈদগাহ মাঠ, মাস্টারপাড়া মাদ্রাসা মাঠ, ৭ নম্বর ওয়ার্ডের গিলাবাড়ি বাজার এবং মাতৃগাঁও চৌরাস্তায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত একাধিক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এখন জেগে উঠেছে। আগের নির্বাচনগুলোতে তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাই এবার জনগণ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে—ভোট তারা দিয়েই ছাড়বে। জনগণ নিজের ভোট নিজেই পাহারা দেবে। হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে ভোট দেওয়ার জন্য প্রস্তুত।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

নিজ দল ও নেতৃত্বের বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা এমন নেতা চাই না, যে নেতা বিপদের সময় কর্মীদের ফেলে পালিয়ে যায়। আমরা কোনো চোর-ডাকাতের দল করি না। আমরা শহীদ জিয়ার আদর্শের দল করি। আমাদের একটি স্পষ্ট আদর্শ রয়েছে।

পথসভায় তিনি দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বলেন, নির্বাচনী প্রচারণায় আমাদের কোনো কর্মী যদি অনাকাঙ্ক্ষিত কিছু করে থাকে, তাহলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ কোনো ভুল করে থাকলে আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি।

সভায় এক সমর্থকের দেওয়া ডিম ও মাটির ব্যাংক পেয়ে আবেগাপ্লুত হয়ে মির্জা ফখরুল শহীদদের মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি ভোট প্রার্থনা করে বলেন, বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষে আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট দিয়ে শেষবারের মতো জনগণের সেবা করার সুযোগ করে দিন।

নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়