শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের আমীর বে-পর্দা নারীর সাথে সেলফি তুলে জামায়াত ইসলামের নামে মিথ্যাচার করছেন: চরমোনাই পীর

লালমনিরহাট প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর বলে দিয়েছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীও বলেছেন, জামায়াতে ইসলাম ইসলামী দল নয়। কৃষ্ণ নন্দী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছেন, আপনারা এটাকে ইসলামী দল বলে ছোট করেন কোনো ? কর্ণেল আলি যিনি জামায়াতের জোটে আছেন তিনিও বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর সাফ বলে দিয়েছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

চরমোনাই পীর বলেন, বিএনপি-আওয়ামীলীগ বারবার বলেছেন আমাদের দেশে কোনো জঙ্গি নেই। কিন্তু জামায়াতের নায়েবে আমীর আবু তাহের আমেরিকার দূতাবাসে বসে আমাদের দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসাবে তুলে ধরেছেন।

তিনি আরো বলেন, জামায়াতের আমীর বলেন, ছেলে বন্ধুরা সরে যাও, মেয়ে বন্ধুরা আসো। বে-পর্দা মেয়েদের সাথে সেলফি তুলে মুরুবি মানুষ হয়ে।

তিনি জামায়াতকে ঈঙ্গিত করে বলেন, ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন। তারা যেভাবে ইসলাম কায়েম করতে চায়। তাদের কাছে মনে হয় ইসলাম বাঘে খাইছে। জামায়াতে ইসলামী ধোকাবাজি করছেন তাদের মাধ্যমে কখনো দেশে ইসলাম কায়েম হবে না। জামায়াতও বলেছেন, তারা শরিয়াহ আইনে দেশ চালাবে না। বিএনপিও বলেছেন, তারা শরিয়াহ আইনে দেশ চালাবে না। তবে আমরা ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়াহ আইনে দেশ চালাবো।

লালমনিরহাট-১ আসনে হাতপাখার মার্কার প্রার্থী মুফতী ফজলুল করীম শাহারিয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক সুলতান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়