শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২১ জানুয়ারী) বিকেল ৪টার দিকে তাঁকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, অভিযুক্ত গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। বিষয়টি দেখে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে জানায়।

পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটস্থ সোমা ষ্টুডিও এর সামনে থেকে গোলাম মোস্তফা গ্রেপ্তার করে। এঘটনায় আজ বুধবার (২১ জানুয়ারী) অভিযুক্ত গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ফেসবুকে অশ্লীল, সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পার্বতীপুরমডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন উপজেলার ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু, হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে গোলাম মোস্তফা।

পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন ফেইবুকের মাধ্যমে গোলাম মোস্তফা কা-জ্ঞানহীন ও মিথ্যা পোষ্ট দিয়ে উদ্দেশ্যেমূলকভাবে অপরাধমূলক কর্মকান্ড করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়