শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিকশা উল্টে মো. আলী হোসেন (৪৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার বাঁশখালী প্রধান সড়কের  পুকু‌রিয়া ইউ‌নিয়‌নের চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকার আমির হামজার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী আলী হোসেন মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রামদাশহাট পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা তপন কুমার বাকচী বলেন, দুঘর্টনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং সুরতহাল সম্পন্ন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।দুঘর্টনার পর ঘটনাস্থল ত‌্যাগ চালককে সনাক্ত করা সম্ভব হয়‌নি বলে জানান পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়