শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা এলাকায় অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে দাদন ফকির (৩৫) নামের ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের মোবারক ফকিরের পুত্র।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দাদন ফকির বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করছিলেন। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ফসলি জমির উর্বরতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ও ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়