শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে মৎস দপ্ত‌র ও কোস্টগার্ডের অ‌ভিযা‌নে ট্রলিং জাল ও বোট জব্দ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালী‌ সাগর উপকু‌লে বঙ্গোপসাগরের মোহনায় শেখেরখীল, গন্ডামারা, বাহারছড়া সংলগ্ন এলাকায় মৎস‌্য দপ্ত‌র  ও কোস্টগার্ডের যৌথ অ‌ভিযা‌নে ট্রলিং জাল ও বোট জব্দ করা হয়। সোমবার (১৯জানুয়া‌রি ) সকাল থে‌কে সন্ধ‌্যা অব‌ধি প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে অবৈধ ট্রলিং যন্ত্রাংশ সহ মাছ আহরণের অপরাধে বোট মালিককে ৮ লক্ষ  ৮০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। অপর‌দি‌কে জব্দকৃত ও বাজেয়াপ্তকৃত মাছ গু‌লো উন্মুক্ত নিলামে ১০ লক্ষ টাকা নিলামে বিক্রি করে মোট ১৮লক্ষ ৮০ হাজার টাকা সরকা‌রি কোষাগা‌রে জমা করা হয় ব‌লে জানান বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌ‌সিব উ‌দ্দিন।

তি‌নি আ‌রো জানান ১ সেট ট্রলিং গিয়ার সহ জব্দকৃত জাল যার মুল‌্য প্রায় ৯০ লক্ষ টাকা জব্দকৃত জালসমূহ সবার সাম‌নে খাটখালী এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয় সোমবার সা‌ড়ে নয়টায় এ প্রতি‌নি‌ধিকে জানান।

সুত্র ম‌তে, বঙ্গোপসাগরের মোহনায় বাঁশখালীর উপকুলীয় শেখেরখীল, গন্ডামারা, বাহারছড়া সংলগ্ন উপকূলে সোমবার সকাল থে‌কে সন্ধ‌্যা অব‌ধি বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, এবং বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন, বিসিজি কন্টিনজেন্ট কর্তৃক অবৈধ ট্রলিং বোট ও ট্রলিং যন্ত্রাংশ অপসারণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে খাটখালী এস.আলম জেটি সংলগ্ন মোহনায় ১ সেট ট্রলিং গিয়ার সহ "এফ.বি. হাজী আবদুল জলিল" নামে ১টি বোট জব্দ করা হয় যার মূল্য ৯০ লক্ষ টাকা প্রায়। জব্দকৃত ট্রলিং বোটে প্রায় ১২ লক্ষ টাকার ট্রলিং জাল এবং ২.৮ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। অবৈধ ট্রলিং যন্ত্রাংশ সহ মৎস্য আহরণের অপরাধে বোট মালিককে ৮ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ও বাজেয়াপ্তকৃত মাছসমূহ উন্মুক্ত নিলাম ডেকে ১০ লক্ষ টাকা নিলামে বিক্রি করা হয়। জব্দকৃত জালসমূহ জনসম্মুখে খাটখালী এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়